Tuesday, March 20, 2018

আলহাদীস

আলহাদীস

আরবী নূরানী কুরআন মাজীদ (কোলকাতা ফন্ট)

 যারা ওসমানী লিপির  কুরআন পড়তে পারেন না তাদের জন্য আরবী নূরানী কুরআন মাজীদ (কোলকাতা ফন্ট)


নূরানি কুরআন -Nurani Quran ফ্রী ডাউনলোড -নূরানী কুরআন মাজীদ (কলকাতার ফন্ট)

আপনারা অনেকেই কলকাতার ফন্টের আরবি কুরআন খুজছিলেন আমাদের ওয়েবসাইটে। কিছু ভাইয়ের উদ্যোগের কারনে এই কুরআনের স্ক্যানের কাজ সম্পূর্ণ হয়েছে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুক। আমিন
ইন্টারনেটে সাধারণত যেইসব কুরআন পাওয়া যায়, তা সৌদি ফন্ট (উসমানী ফন্ট) প্রিন্ট করা থাকে। বাংলাদেশের অনেকেই আছেন যারা ঐ ফন্টে কুরআন পড়তে পারেন না। আসা করি এখন আর সমস্যা হবে না।
তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে। আল-কুরআন সম্পুর্ণ মানব্জাতির জন্য পথপ্রদর্শক স্বরূপ যার মাঝে আপনিও অন্তর্ভুক্ত, প্রিয় বন্ধু। যেহেতু আমরা কেউই পথভ্রষ্ট হতে চাইনা, তাই এটা আমাদের জন্য অপরিহার্য যে আমরা কুরআন সুধু তিলাওয়াতই করবনা বরং তা বুঝব এবং সেইসাথে নিজেদের জীবনে প্রয়োগ করব।
রাসূল -সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-আমাদেরকে শ্রেষ্ঠ হবার একটি সহজ পদ্ধতি শিখিয়ে গেছেনঃ তোমাদের মাঝে শ্রেষ্ঠ হল যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শেখায়। (আল-বুখারী)

 ডাউনলোড

সূত্র: https://www.quraneralo.com


Thursday, March 15, 2018

ভালমানুষের গল্প




 ভালমানুষের গল্প
।। আবুল হোসাইন মাহমুদ।।

নিজকে গড়ার দিন

কুরাইশ। মক্কার বিখ্যাাত বংশ। সম্মান আর গৌরবের বংশ। গোটা আরবে এ বংশের সুনাম আর সুখ্যাতি। ধন-সম্পদ, জ্ঞান গরিমায় এ বংশের লোকদের জুড়ি নেই। আরবের অন্যান্য সকল বংশ ও গোত্রের লোকেরা এ বংশের লোকদের সম্মান করে, সমীহ করে। এ বংশেরই এক গোত্রের নাম তায়ীম গোত্র। এই তায়ীম গোত্রের এক সুদর্শন ছেলে। নাম আবদুল্লাহ। পিতামাতার নয়নমনি। আদরের সন্তান। দেখতে যেমন সুদর্শন, তেমনি তার বুদ্ধি আর জ্ঞান। তীক্ষè বুদ্ধিমত্তার সাথে তার আরেকটি সৌন্দর্য সততা। সবাই তার বুদ্ধি আর সততার প্রশংসা করে।
কুরাইশ বংশের লোকদের প্রভাব প্রতিপত্তি, ব্যবসা বাণিজ্য ও ধন সম্পদের প্রাচুর্যের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। আবদুল্লার পিতারও তেমনি প্রভাব প্রতিপত্তি। ধনাঢ্য কাপড়ের ব্যবসায়ী হিসেবে সবাই তাকে চেনে। ব্যবসার কাজে তিনি ছুটে বেড়ান দেশ দেশান্তরে। একা আর কাহাঁ তক। তাই সাথে নিয়ে যান ছেলে আবদুল্লাকে। যেখানেই যান,

মুসলিম বিশ্বের ম্যাপ

ম্যাপে ওআইসিভূক্ত মুসলিম বিশ্বের ৫৭টি দেশ।