ইসলামী সঙ্গীত




যতদিন বাঁচিয়ে রাখো খোদা 

যতদিন বাঁচিয়ে রাখো খোদা
তোমার পথেই রেখো ততদিন
শেষ বিচারের দিনে আরশ ছায়ায়
ঠাই যেন হয় গো সেদিন।

ফুলেল সুবাস নিয়ে সারা দিনমান
যেন/ মগ্ন থাকি গেয়ে তোমারই গান
হোকনা চলার পথ শক্ত-কঠিন ।

কোন দিন কোন বেলা যদি ভুলে যাই
তোমারই মমতা তবু পাই ফিরে পাই
অবিনাশী দান তব হয় না বিলীন ।

যদি কুয়াশা ঘিরে রাখে এ আকাশ
লোভেরা ধোঁকার আলো জ্বালে বারোমাস
শক্তি-সাহস দিয়ে করো লোভহীন ।

গীতিকার ও সুরকার : আবুল হোসাইন মাহমুদ
কল্যাণপুর, ঢাকা
১৩.০৩.১৮
ঢাকা




হামদ
মালিক তোমার দয়ার সীমা নাই

মালিক তোমার দয়ার সীমা নাই
না চাইতেই সকল কিছু দিয়েছো আমায়॥

এই দেহ মন হাতপা চোখ মুখ
কত অঙ্গ দিলে
এই তো আমি তোমার দেয়া
সকল অঙ্গ মিলে।
হাসি, খেলি, কথা বলি তোমারই গান গাই॥

সূর্য ওঠাও আলো ঢেলে
জাগে ধরার প্রাণ
শুকরিয়াতে তাইতো সবাই
গায় তোমারই গান
আঁধার ঠেলে পথ করে দাও আমরা সুপথ পাই॥

গীতিকার ও সুরকার : আবুল হোসাইন মাহমুদ
বিজয়নগর, ঢাকা
২৩.০৫.১৮, ৫ রমজান ১৪৩৯হি.
সকাল ৯টা








Islami Song by Abul Hossain Mahmud

No comments: