Saturday, May 26, 2018

আবুল হোসাইন মাহমুদের নতুন গান

যতদিন বাঁচিয়ে রাখো খোদা 

যতদিন বাঁচিয়ে রাখো খোদা
তোমার পথেই রেখো ততদিন
শেষ বিচারের দিনে আরশ ছায়ায়
ঠাই যেন হয় গো সেদিন।

ফুলেল সুবাস নিয়ে সারা দিনমান
যেন/ মগ্ন থাকি গেয়ে তোমারই গান
হোকনা চলার পথ শক্ত-কঠিন ।

কোন দিন কোন বেলা যদি ভুলে যাই
তোমারই মমতা তবু পাই ফিরে পাই
অবিনাশী দান তব হয় না বিলীন ।

যদি কুয়াশা ঘিরে রাখে এ আকাশ
লোভেরা ধোঁকার আলো জ্বালে বারোমাস
শক্তি-সাহস দিয়ে করো লোভহীন ।


কল্যাণপুর, ঢাকা
১৩.০৩.১৮
ঢাকা





মালিক তোমার দয়ার সীমা নাই

মালিক তোমার দয়ার সীমা নাই
না চাইতেই সকল কিছু দিয়েছো আমায়॥

এই দেহ মন হাতপা চোখ মুখ
কত অঙ্গ দিলে
এই তো আমি তোমার দেয়া
সকল অঙ্গ মিলে।
হাসি, খেলি, কথা বলি তোমারই গান গাই॥

সূর্য ওঠাও আলো ঢেলে
জাগে ধরার প্রাণ
শুকরিয়াতে তাইতো সবাই
গায় তোমারই গান
আঁধার ঠেলে পথ করে দাও আমরা সুপথ পাই॥


বিজয়নগর, ঢাকা
২৩.০৫.১৮, ৫ রমজান ১৪৩৯হি.
সকাল ৯টা




তবু জায়গা তোমার কাছে
তুমি ছাড়া জায়গা কোথায় আছে
মনের যত গোপন ব্যথা
একান্ত সব আপন কথা
জানাবো কার কাছে ॥ মাবুদ..........
¬
দিন পেরুলে সন্ধ্যা নামে
হাজার তারার ঝিকিমিকি
তবু আঁধার গলে..
বেহিসেবী মন যে আমার
আঁধারে পথ খুঁজে খুঁজে
যায় পড়ে যায় তলে।
তবু করি আলোর আশা
সেই আঁধারের মাঝে ॥ মাবুদ...........
পথে নামি তোমার নামে
হাজার রকম লোভ লালসা
সমুখ উজল করে
ফিরে দেখি ঝলসানিতে
তিমির তিমির ডোবায় ভরা
লোভ লালসার চরে।
এ কেমন খেলা দেখাও
আমার সকল কাজে ॥ মাবুদ...........


Thursday, May 17, 2018

কলিকাতা ফন্টের নূরানী আরবী কুরআনুল কারীম পড়ুন

  কলিকাতা ফ্রন্টের নূরানী আরবী কুরআনুল কারীম পড়ুন

 যারা ওসমানী ফন্ট পড়তে পারেন না তাদের জন্য নূরানী ফন্টের পবিত্র কুরআন। ডাউনলোড করে পড়ে নিন।


 ডাউনলোড 

Thursday, May 10, 2018

সহীহ তিরমিযী বাংলা

পড়ুন

ডাউনলোড সহীত আত তিরমিযী-১

বঙ্গানুবাদ কুরআনুল কারীম




অনুবাদ করেছেনঃ  প্রফেসর ডঃ মুহাম্মাদ মুজিবুর রহমান

প্রকাশনাঃ  দারুসসালাম পাবলিকেশন্স , সৌদি আরব


‘আল ক্বামার’ মক্কায় অবতীর্ণ ক্বুরানের একটি গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ তা’আলা এই সূরায় একটি বিশেষ আয়াত চার বার উল্লেখ করেছেন। সে বিশেষ আয়াতটির অর্থ হচ্ছে, ‘অবশ্যই আমি শিক্ষা গ্রহণ করার জন্যে ক্বুরানকে সহজ করে দিয়েছি, অতএব আছে কি তোমাদের মাঝে কেউ এর থেকে শিক্ষা গ্রহণ করার?’আল কুর’আন সম্পুর্ণ মানব্জাতির জন্য পথপ্রদর্শক স্বরূপ যার মাঝে আপনিও অন্তর্ভুক্ত, প্রিয় বন্ধু। যেহেতু আমরা কেউই পথভ্রষ্ট হতে চাইনা, তাই এটা আমাদের জন্য অপরিহার্য যে আমরা কুর’আন সুধু তিলাওয়াতই করবনা বরং তা বুঝব এবং সেইসাথে নিজেদের জীবনে প্রয়োগ করব।
রাসূল -সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-আমাদেরকে শ্রেষ্ঠ হবার একটি সহজ পদ্ধতি শিখিয়ে গেছেনঃ
তোমাদের মাঝে শ্রেষ্ঠ হল যে নিজে কুর’আন শিখে এবং অন্যকে শেখায়। (আল-বুখারী)অতএব, আসুন, কুর’আন নিজে শিখুন এবং অন্যকে শিখান, নিজেকে শ্রেষ্ঠ মুসলিমদের একজন হিসেবে গড়ে তুলুন ইনশাআল্লাহ।
সংক্ষিপ্ত বর্ণনাঃ সৌদি আরবের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা প্রতিষ্ঠান দারুসসালাম এর প্রকাশ করেছে এই কুরআনুল কারীম। এ তরজমা দারুসসালামের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন।এ মহৎ কাজে এগিয়ে এসে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডঃ মুহাম্মাদ মুজিবুর রহমান অনুবাদ করেছেন ।  এই তরজমার বিশেষত্ব হচ্ছেঃ
  • বইটি তরজমায় ত্রুটি বিচ্যুতির ব্যপারে গবেষক মন্ডলীর পরামর্শ নেয়া হয়েছে।
  • তাফসীর ইবনে কাসীর থেকে তরজমার অংশটি নেয়া হয়েছে।
  • এই কুরআনে ডান দিকে বড় অক্ষরে আরবি (persian script) লেখা হয়েছে, বাম দিকে বাংলা সহজ সরল অনুবাদ, এবং নিচে আয়াতের ব্যাখ্যা দেওয়া হয়েছে।
  • কুরাআনের অর্থ অনুধাবনের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে সহীহ হাদিসের অনুবাদের মাধ্যমের টীকা সংযোজন করা হয়েছে।অধিকাংশ হাদীস সহীহ বুখারী থেকে নেয়া হয়েছে। মূল আরবি গ্রন্থ থেকে এই হাদীস সমূহ অনুবাদ করা হয়েছে।
  • বাংলা ভাষাভাষী সকল পর্যায়ে মুসলমান ভাইদের কুরআন বুঝে পড়ার আগ্রহের দিকে লক্ষ রেখে তরজমা সহজ, প্রাঞ্জল ও বোধগম্য করআর চেষ্টা করা হয়েছে, যাতে তিলাওয়াতের সাথে সাথে কুরআন মাজিদের অর্থও বুঝতে পারেন।

উৎস : https://www.quraneralo.com

বইঃ কুরআন পড়ি কুরআন বুঝি

 Cover




সংক্ষিপ্ত বর্ণনাঃ আল-কুরআন আমাদের জীবন বিধান।  যে বিধানের মধ্যে মানব জীবনের সম্ভাব্য সকল সমাধান নিহিত। কিন্তু কুরআন থেকে দূরে থাকার কারণে কুরআন নিঃসৃত বিধি বিধান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর ইকবাল কিলানীর রচিত –“ কিতাবুল তালিমাতিল কুরআনুল মাজিদ নামক বিখ্যাত গ্রন্থটি বাংলা ভাষায় বুঝার সুবিধার্থে কুরআন পড়ি, কুরআন বুঝি আল কুরআনের সমাজ গড়ি নাম দিয়ে প্রকাশ করা হয়েছে। গ্রন্থটিতে লেখক তাঁর বাস্তব কিছু অভিজ্ঞতার দিক তুলে ধরেছেন। এ গ্রন্থটি খুব বেশী বিস্তারিত না হলেও মৌলিক কিছু বিষয়ের নির্দেশনা রয়েছে।
বইটির উল্লেখযোগ্য আলোচিত বিষয়সমূহের অন্যতমঃ
·         কুরআন সংরক্ষনের সংক্ষিপ্ত ইতিহাস
·         ফোরকানুল হকের ইবলিসী দিকসমূহের কিছু দিক আলোচনা
·         আল কুরআনের আলোকে আক্বিদা
·         কুরআন মাজীদের আলোকে নির্দেশাবলী
·         আল কুরআনের আলকে নিষেধাবলী
·         আল কুরআনের আলোকে আধিকারসমূহ
·         আল কুরআনের আলোকে ইসলাম ও কুফুরীর দ্বন্দ্ব

ডাউনলোড

 সুত্র: https://www.quraneralo.com/

Wednesday, May 9, 2018

জেনেনিন রমযানে কিভাবে কুরআন পাঠ শেষ করবেন


রমজানে যা করনীয় আমরা যখন এ মাসের গুরুত্ব অনুভব করলাম তখন আমাদের কর্তব্য হয়ে দাঁড়াল কীভাবে এ মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো যায় সে প্রচেষ্টা চালানো। এ মাসে হেদায়াতের আলোকবর্তিকা আল-কোরআন নাজিল হয়েছে। এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। এ মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। একজন ঘোষণাকারী ভাল কাজের আহ্বান জানাতে থাকে ও খারাপ কাজ থেকে বিরত থাকতে বলে। সাথে সাথে এটা হল মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এ মাসে রয়েছে লাইলাতুল কদর যা হাজার মাস থেকে শ্রেষ্ঠ। আমাদের অনেকের ধারণা রমজান মাস সিয়াম পালন ও তারাবীহ আদায়ের মাস। ব্যাস ! আর কীসের আমল ? দিনের বেলা পানাহার থেকে বিরত থাকছি এটা কম কি? না, ব্যাপারটা শুধু এ টুকুতে সীমিত নয়। রমজান একটি বিশাল বিদ্যাপীঠ। এ রমজানে আমরা কি কি নেক আমল করতে পারি তার মধ্যে একটি আমাল হল আল-কোরআন অর্থসহ বুঝে বুঝে খতম বা তিলাওয়াত  করা